সিলেটে চার প্রতিষ্ঠানে ২ লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও বিক্রয়, অতিরিক্ত মূল্য আদায়, প্রতিশ্রুত সেবা না দেওয়া এবং পণ্যের গায়ে বাধ্যতামূলক তথ্য না প্রদানের মতো অপরাধের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালিত হয়েছে।
র্যাব-৯, সিপিএসসি সিলেট, সেনাবাহিনী এবং সিলেটের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত একটি আভিযানিক দল সোমবার (২০ এপ্রিল) দুপুর ২টা ২৫ মিনিট থেকে বিকেল ৫টা ৪৫ মিনিট পর্যন্ত সিলেট নগরীর কালীঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানে অতিরিক্ত মূল্যে ভোজ্য তেল বিক্রি, খাদ্যদ্রব্যে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার এবং দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- ১. সৌদিয়া ট্রেডার্স, কালীঘাট- ৫০,০০০ টাকা। ২. মেসার্স এ.এস ট্রেডার্স, কালীঘাট- ৮০,০০০ টাকা। ৩. খান ট্রেডার্স, কালীঘাট- ৫০,০০০ টাকা। ৪. রহমান এন্ড ব্রাদার্স, কালীঘাট- ২০,০০০ টাকা।
অভিযানে সংশ্লিষ্টরা জানান, এসব প্রতিষ্ঠান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ও ৪৫ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছে।
র্যাব-৯ জানায়, জনস্বার্থ রক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Related News
সিকৃবি উপাচার্যের অপসারণ দাবিতে প্রশাসনিক ভবনে তালা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামের পদত্যাগ ও অপসারণেরRead More
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More



Comments are Closed