Main Menu

শাহজালাল (রহ.) মাজার থেকে নারী চোর চক্রের ২ সদস্য আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা মহিলা চোর চক্রের মূলহোতাসহ দুইজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চোরাইকৃত নগদ ১১,৮০০ টাকা উদ্ধার করা হয়।

রোববার (১৯ এপ্রিল) দুপুর আনুমানিক ২টা ২৫ মিনিটে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকিরের দিকনির্দেশনায় হযরত শাহজালাল (রহ.) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই (নিঃ) মো. আব্দুল আজিজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

অভিযানে মাজারের মহিলা ইবাদতখানার দ্বিতীয় তলা থেকে চোর চক্রের মূলহোতা পপি আক্তার (৩৫) এবং তার সহযোগী শিউলী আক্তার (৩০)-কে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে পপি আক্তারের হেফাজত থেকে চোরাইকৃত ১১,৮০০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আটক পপি আক্তারের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন এলাকার বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা (নং-৩৩, তারিখ-১৯/০৪/২০২৬) দায়ের করা হয়েছে। মামলা অনুযায়ী পেনাল কোডের ৩৮০/৪১১/৩৪ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Share





Related News

Comments are Closed