Main Menu

সিলেটে জব্দ রিকশা-ইজিবাইক ফেরতে এসএমপির ডেডলাইন

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মেট্রোপলিটন পুলিশ জব্দ করা অবৈধ যানবাহন ফেরতের জন্য সময়সীমা নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে। নির্ধারিত সময়ের মধ্যে মালিকরা প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন না করলে এসব যানবাহন আর ফেরত দেওয়া হবে না বলে জানানো হয়েছে।

Manual1 Ad Code

সোমবার (২০ এপ্রিল) জারি করা এ গণবিজ্ঞপ্তিতে বলা হয়, গেলো বছরের ১৮ অক্টোবর থেকে অভিযান চালিয়ে ব্যাটারিচালিত রিকশা/ইজিবাইক/মিশুক/টেম্পোসহ বিভিন্ন অবৈধ যানবাহন জব্দ করা হয়েছে। মানবিক বিবেচনায় মালিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে শর্তসাপেক্ষে এসব যানবাহন ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Manual6 Ad Code

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ মে ২০২৬ তারিখ পর্যন্ত জব্দকৃত যানবাহন প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া হবে। এজন্য মালিক বা চালকদের প্রয়োজনীয় কাগজপত্রসহ উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।

তবে ১ মে থেকে আটককৃত অবৈধ যানবাহন কোনো অবস্থাতেই ফেরত দেওয়া হবে না। বরং আইন অনুযায়ী তাৎক্ষণিকভাবে সেগুলো ধ্বংস করা হবে বলে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।

Manual6 Ad Code

গণবিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী।

পুলিশের এ ঘোষণায় অবৈধ যানবাহনের মালিকদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code