জ্বালানী নিয়ে নৈরাজ্য দূরীকরণে ও বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: গোলাম পরওয়ার
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার জামায়াতের উপর সীমাহিন জুলুম নিপীড়ন চালিয়েছে| আমাদের ১১ জন শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে ও কারাগারে নির্যাতনস চালিয়ে শহীদ করেছে| ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নিপীড়ন উপেক্ষা করে আর্ত মানবতার কল্যাণে জামায়াত সব সময় জনগণের পাশে ছিল| তাই গত নির্বাচনে জনগণ বিপুল ভোট দিয়ে জামায়াতকে বিজয়ী করতে কাজ করেছে| আমাদের সেই বিজয়কে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ছিনিয়ে নেয়া হয়েছে| ক্ষমতায় যাওয়ার ২ মাসেও সরকার দেশে স্থিতিশীলতা আনতে পারেনি| জ্বালানী নিয়ে চরম ˆনরাজ্য চলছে| সরকার বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেনা| লুটেরাদের ব্যাংক খাতে পুনর্বাসনের মাধ্যমে আবার লুটপাটের সুযোগ সৃষ্টি করা হচ্ছে| এব্যাপারে জনগণকে সচেতন করতে জামায়াতের দায়িত্বশীলদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে|
তিনি বলেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও কাঙ্খিত পরিবর্তন এখনো অধরা| জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে একটি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও এটি বিতর্কমুক্ত না থাকা দুঃখনজনক| ঐ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গিয়ে প্রায় ৭০ শতাংশ মানুষের গণভোটের রায়কে বাতিলের মাধ্যমে সরকার ফের ফ্যাসিবাদী শাসনের দিকে ধাবিত হচ্ছে| জুলাই সনদকে উপেক্ষা ও গণভোটের রায় বাতিলের ষড়যন্ত্র প্রমাণ করে বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে মাধ্যমে ক্ষমতায় গেছে| তাই তারা জুলাই গণঅভ্যুত্থানের আশা আকাঙ্খাকে জলাঞ্জলী দিয়ে জাতির সাথে প্রতারণা করছে| এর পরিনতি ভালো হবেনা| এদেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার কোন ¯^প্ন পূরণ হবেনা|
তিনি শনিবার (১৮ এপ্রিল) রাতে সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন| নগরীর বন্দরবাজারস্থ মহানগর জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে মহানগরীর কর্মপরিষদ সদস্য, শুরা সদস্য ও সকল থানা দায়িত¦শীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন|
প্রধান অতিথির বক্তবে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, জামায়াতে ইসলামী মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই| আমাদের মূল লক্ষ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন| সর্বাগ্রে এটিকে প্রাধান্য দিতে হবে| সামাজিক কর্মকাণ্ডে তৎপরতা বৃদ্ধি করতে হবে| একটি ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে জনগণকে উদ্ধুদ্ধ করতে হবে| গত জাতীয় নির্বাচন জনগণ জামায়াতকে বিপুল ভোট দিয়েছে তাদেরকে ঐক্যবদ্ধ রাখতে হবে| ইসলামী আন্দোলনে শামিল করতে হবে| তাহলে জনগণ কাঙ্খিত পরিবর্তন দেখতে পারবে| দেশ থেকে সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজী দূর করা হবে| জামায়াতের দায়িত্বশীলদেরকে দুনিয়াবি সার্থকে জলাঞ্জলী দিয়ে পরকালিন মুক্তির পথকে প্রাধান্য দিতে হবে| দায়িত্ব পালনে সর্বোচ্চ আমানতদারিতার ও ত্যাগের পরাকাষ্টা প্রদর্শন করতে হবে|
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে, মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের|
বিশেষ অতিথির বক্তব্যে এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জুলাইকে উপেক্ষা করে জুলাই শহীদদের রক্তের সাথে প্রতারণা করে ক্ষমতায় থাকা যাবেনা| জামায়াতে ইসলামী জুলাই আকাঙ্খাকে ধারণ করে ˆবষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে কাজ চালিয়ে যাবে| জামায়াতের সকল পর্যায়ের দায়িত্বশীলদেরকে জনসম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে|
সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমীর হাফিজ মিফতাহুদ্দীন ও ড. নুুরুল ইসলাম বাবুল, জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, জেলা সেক্রেটারী জয়নাল আবেদীন, মহানগর সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন প্রমূখ|
Related News
জ্বালানী নিয়ে নৈরাজ্য দূরীকরণে ও বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: গোলাম পরওয়ার
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়াRead More
সিলেটে অব্যাহত লোডশেডিং ও জ্বালানী সংকট নিরসনে ব্যবসায়ীদের স্মারকলিপি
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার উদ্যোগে সিলেটেরRead More



Comments are Closed