সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কোম্পানীগঞ্জের যুবক নিহত
প্রবাস ডেস্ক: সৌদি আরবের জেদ্দা শহরে সড়ক দুর্ঘটনায় প্রবাসী ফখরুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফখরুল সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের পুর্ণাছগাম গ্রামের আজির উদ্দিনের ছেলে।
দক্ষিণ রনিখাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ বিষয়টি নিশ্চিত করেন।
নিহতের চাচা সাহাব উদ্দিন মেম্বার বলেন, আমার ভাতিজা সৌদি আরবের জেদ্দায় একটি কোম্পানিতে দুই বছর ধরে কর্মরত ছিলো।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেদ্দা শহরের একটি রাস্তা পারাপারের সময় একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
Related News
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More
সৌদিতে রান্না নিয়ে ঝগড়া, সিলেটের এক প্রবাসী খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটেরRead More



Comments are Closed