দিরাইয়ে বিএনপির ৩ নেতা গ্রেফতার
দিরাই প্রতিনিধি: নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টার অভিযোগে সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের ৩ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এছাড়া ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাসহ ৫০ জনের বিরুদ্ধে দিরাই থানায় মামলা করা হয়েছে।
গ্রেপ্তাকৃতরা হলেন, উপজেলা বিএনপির সমাজসেবা সম্পাদক মাসুক মিয়া (৫২), তাড়ল ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুন্নুর (৩৯) ও করিমপুর ইউনিয়ন কৃষক দল নেতা আব্দুল ওদুদ(৪৬)।
মামলার অন্য আসামীরা হলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও দিরাই উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, পৌর যুবদলের আহবায়ক মহি উদ্দিন মিলাদ, সুমন মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী, জাকারিয়া, পাবেল মিয়া, শাহদ্বীপ ও জয়নাল মিয়া প্রমূখ।
দিরাই থানার অফিসার ইনচার্জ কাজী মুক্তাদির হোসেন ৩ জনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বেলা দেড়টার দিকে পৌরশহরের আনোয়ারপুর উত্তর হাটির ফয়জুর রহমানের বাড়ির পূর্ব পাশে দিরাই -মদনপুর পাকা সড়কে বিএনপি ও সহযোগী সংগঠনের অন্তত ৩৫/৩৫ জন নেতাকর্মী টায়ারে আগুন জ্বালিয়ে জনমনে ভীতি সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed