এসএসসির ফরম পূরণের সময় বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা আরও এক দফা বাড়ানো হয়েছে। বিলম্ব ফিসহ শিক্ষার্থীরা আগামী ১৯ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন। আর ফি জমা দেওয়ার সুযোগ পাবেন ২০ নভেম্বর পর্যন্ত।
সোমবার (১৩ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিলম্ব ফিসহ ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় ১৪ নভেম্বর হতে ১৯ নভেম্বর পর্যন্ত বাড়ানো হলো। একই সঙ্গে ফি জমা দেওয়ার শেষ তারিখ ২০ নভেম্বর।
আগামী বছরের এসএসসি পরীক্ষার জন্য গত ৩০ অক্টোবর ফরম পূরণ শুরু হয়। ৭ নভেম্বর ফরম পূরণের শেষ দিন ছিল। প্রথম দফায় সময় বাড়ানো হয় ৯ নভেম্বর পর্যন্ত। এবার আবার এসএসসির ফরম পূরণের সময় বাড়িয়ে ১৯ নভেম্বর করা হলো।
এবার ফরম পূরণে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের ফি দুই হাজার ১৪০ টাকা, ব্যবসায় শিক্ষার পরীক্ষার্থীদের জন্য দুই হাজার ২০ টাকা এবং মানবিকের পরীক্ষার্থীদের ফি দুই হাজার ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed