আটোয়ারীতে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবক নিহত
মোঃ সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে ট্রেনে কাটা পড়ে পলাশ চন্দ্র বর্মন (৩৫) নামে এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১২ নভেম্বর) সকালে উপজেলার রাধানগর ইউনিয়নের ঘোড়াডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পলাশ রাধানগর ইউনিয়নের ঠাকুরবাড়ি এলাকার হরদেব চন্দ্র বর্মনের ছেলে।
স্থানীয়রা জানান, পলাশ জন্মগতভাবে শ্রবণ ও মানসিক প্রতিবন্ধী। যখন তখন যেখানে সেখানে ঘুরে বেড়াতেন তিনি। রোববার সকালে বাড়ি থেকে বের হয়ে কিসমত রেললাইন ধরে হাঁটছিলেন পলাশ। আনমনে চলার সময় ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেসে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
রাধানগর ইউনিয়ন চেয়ারম্যান আবু জাহেদ বলেন, ট্রেনে কাটা পড়ে নিহত যুবক শ্রবণ ও বুদ্ধি প্রতিবন্ধী বলে জানতে পেরেছি। ঘটনার পরই রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পরবর্তী ব্যবস্থা নেবে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed