ছাতকে বিএনপি-জামাতের ৭ নেতা-কর্মী আটক
ছাতক প্রতিনিধি: ছাতকে বিএনপি, যুবদল ও জামাতের ৭ নেতা কর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার (১২ নভেম্বর) দুপুরে ছাতক শহর ও আশ-পাশ এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশের হাতে আটককৃতরা হলেন ছাতক উপজেলার ভাতগাও ইউনিয়নের পাগনারপার গ্রামের লাল মিয়ার পুত্র বিএনপি নেতা সমসাদ মিয়া (৩২), দোলারবাজার ইউনিয়নের পালপুর গ্রামের ওয়াহাব আলীর পুত্র বিএনপি নেতা হাবিবুর রহমান (৪০), পৌর সভার তাতিকোনা গ্রামের আব্দুল মতলিবের পুত্র পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুল হক খেলন(৪০), ছৈলা আফজলাবাদ ইউনিয়নের দিঘলী রামপুর গ্রামের মুহিবুর রহমানের পুত্র স্বেচ্ছাসেবক দল নেতা মাহবুব রহমান (৩৩), একই ইউনিয়নের বাসনাকান্দি গ্রামের ইউনুস আলীর পুত্র যুবদল নেতা হেলাল আহমেদ( ৪২), ক্ষিদ্রা গ্রামের হাজী জমসর আলীর পুত্র ইকরাম আলী (৩০), ভাতগাও ইউনিয়নের আনুজানি গ্রামের মিয়ানুর আলীর পুত্র জামাত নেতা দেলোয়ার হোসেন (৩২)।
জানা যায়, হাসনাবাদ এলাকায় অবরোধের সমর্থনে মিছিল করলে পুলিশ তাদেরকে ধাওয়া করে। এ সময় মিছিল ছত্রভঙ্গ হয়ে পালানোর সময় পুলিশ তাদেরকে আটক করে।
আটকের সত্যতা নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম জানান, নাশকতা সৃষ্টির লক্ষ্যে জড়ো হয়ে মিছিল করে রাস্তা অবরোধ করায় তাদেরকে আটক করা হয়েছে।
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed