শ্যামাপূজার অনুষ্ঠান বিএনপির অবরোধের আওতামুক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচিতে কি কি আওতামুক্ত থাকবে তা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রোববার (১২ নভেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার ১৪ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত সর্বাত্মক এ অবরোধের ডাক দেয় বিএনপি ও সমমনা দলগুলো।
এতে বলা হয়-
(ক) রোববার সনাতন ধর্মাবলম্বীদের কালী/শ্যামাপূজার ধর্মীয় আচার অনুষ্ঠান সংশ্লিষ্ট বিষয়াদি শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচির আওতামুক্ত থাকবে।
(খ) গণমাধ্যম ও সংবাদপত্র বহনকারী গাড়ি অবরোধ কর্মসূচির আওতামুক্ত থাকবে।
(গ) অ্যাম্বুলেন্স চলাচল শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচির আওতামুক্ত থাকবে।
(ঘ) অক্সিজেন সিলিন্ডার বহনকারী গাড়ি অবরোধ কর্মসূচির আওতামুক্ত থাকবে।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed