রোববার থেকে ৪র্থ ধাপের ৪৮ ঘন্টার অবরোধ
বৈশাখী নিউজ ডেস্ক : সরকারের পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারব্যবস্থার দাবিতে বিএনপি ও জামায়াতের উদ্যোগে ৪র্থ ধাপের অবরোধ শুরু হচ্ছে কাল থেকে। রোববার (১২ নভেম্বর) সকাল ৬ টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সর্বাত্মক সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচী পালিত হবে।
এদিকে গত বৃহস্পতিবার ৩য় ধাপের টানা ৪৮ ঘন্টার অবরোধ শেষে ফের আরো ৪৮ ঘন্টার অবরোধের ডাক দেয় বিএনপি ও সমমনা জোট। এরপর একই দাবীতে অবরোধের ডাক দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার পৃথক বিবৃতিতে অবরোধ সফল করার জন্য বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিএনপি ও জামায়াতের অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed