গাজায় ২৪ ঘণ্টায় ৫৮৪ ফিলিস্তিনির মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের নির্বিচার বোমা হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৫৮৪ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যায় নিয়মিত ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
এছাড়া গত ৭ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত এক মাসে সব মিলিয়ে ১০ হাজার ৩২৮ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলেও জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা। নিহতদের মধ্যে শিশু হলো ৪ হাজার ২৩৭ জন, নারী ২ হাজার ৭১৯ জন এবং বয়স্ক মানুষের সংখ্যা ৬৩১ জন।
ইসরায়েলিদের বিমান হামলায় এক মাসে ২৫ হাজার ৯৫৬ জন আহত হয়েছেন বলেও জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
অপরদিকে ফিলিস্তিনির দখলকৃত পশ্চিমতীরে এই একই সময়ের মধ্যে ১৬১ জন নিহত হয়েছেন। যা গত কয়েক বছরে এক মাসের মধ্যে সর্বোচ্চ। আর এ বছর সবমিলিয়ে এখন পর্যন্ত পশ্চিমতীরে নিহত হয়েছেন ৩৭১ জন।
গত ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ওইদিন থেকেই গাজায় বিমান হামলা চালানো শুরু করে ইসরায়েল।
তারা দাবি করছে, গাজায় হামাসের স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। তবে তাদের এসব নির্বিচার ও বর্বরোচিত হামলায় যাদের মৃত্যু হচ্ছে তাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া হামলায় ক্ষয়ক্ষতি হচ্ছে বেসামরিক মানুষের বাড়ি-ঘর। ইসরায়েলের হামলা থেকে বাদ যাচ্ছে না মসজিদ-গির্জার মতো ধর্মীয় স্থাপনাগুলোও।
সূত্র: মিডেল ইস্ট আই
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed