অবরোধের সমর্থনে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে তৃতীয় দফায় ৮ ও ৯ নভেম্বর সর্বাত্মক অবরোধ সফল করার লক্ষ্যে মঙ্গলবার সিলেট মহানগরীতে জেলা স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মশাল মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও পরিচালনা করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ।
মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, দেলওয়ার হোসেন চৌধুরী, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু সালেহ মোঃ তাহের, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রউফ, টিটন মল্লিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবুল কালাম সাহেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক রজব আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য বৃন্দ ও বিভিন্ন ইউনিট স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
Related News
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগত যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করারRead More



Comments are Closed