বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খসরু গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরুকে (৫৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে বড়লেখা থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমানের (পিপিএম) নেতৃত্বে পুলিশের এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
এ অভিযানে অংশ নেন এসআই স্বপন কান্তি দাস ও এসআই আতাউর রহমান প্রমুখ।
পুলিশ জানিয়েছে, চলতি বছরের সেপ্টেম্বর মাসের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরের মোস্তফাপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তাRead More
কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।Read More



Comments are Closed