সিলেট-তামাবিল মহাসড়ক ৪ লেন নির্মাণ কাজের উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল ৫৬.১৬ কিলোমিটার মহাসড়ক প্রকল্পের প্যাকেজ-২ এর নির্মাণ কাজের উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শনিবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় মন্ত্রী সিলেটের খাদিম নগরের সুরমা গেইটে এ কাজের উদ্বোধন করেন। সড়ক ও জনপথ বিভাগ এ প্রকল্প বাস্তবায়নে কাজ করছে।
এসময় বক্তৃতাকালে দ্রুত প্রকল্প বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে দেরি হলে এর ব্যয়ও বাড়ে। গণমাধ্যম ও স্থানীয় নেতৃত্ব তৎপর হলে প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে। মন্ত্রী বলেন, নির্মাণাধীন মহাসড়কটি বাংলাদেশের সাথে মিয়ানমার, নেপাল, ভুটান এবং চীনের সড়ক যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারিত করবে। এতে দেশে বাণিজ্যিক সম্প্রসারণের সঙ্গে সঙ্গে নতুন দেশি-বিদেশি বিনিয়োগ আসবে।
চার হাজার কোটি টাকা ব্যয়ে সিলেট-তামাবিল মহাসড়কটি নির্মাণ করা হচ্ছে। এতে সিলেট-তামাবিল অঞ্চলে একটি নিরাপদ ও টেকসই যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠবে। প্রকল্পটি অত্র এলাকার মানুষের কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে জীবন-জীবিকার মান ও আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ প্রকল্পের আওতায় ৫টি সেতু, ২২টি কালভার্ট, ১১টি ফুটওভার ব্রিজ, ৭টি বাস স্ট্যান্ড, ৬টি ইউলুপ এবং একটি টোলপ্লাজাও নির্মাণ করা হবে। প্রকল্পটি ২০২৫ সালের জুন মাসে শেষ হওয়ায় কথা রয়েছে। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের আর্থিক সহযোগিতায় মহাসড়কটি নির্মাণ করা হচ্ছে।
পরে পররাষ্ট্রমন্ত্রী সিলেট সদর উপজেলা পরিষদে উপজেলার ১২টি উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২১ কোটি ৪০ হাজার টাকা ব্যয়ে এসব কার্যক্রমের আওতায় সড়ক, স্কুল ভবন, সেতু ও মসজিদ নির্মাণ ও উন্নয়ন করা হবে। অনুষ্ঠানে ড. মোমেন সদর উপজেলার সাতটি ইউনিয়নের ২৩১৫ জন কৃষকের মধ্যে বিভিন্ন ধরনের রবি শস্যের বীজ ও সার বিতরণ করেন। এছাড়া প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন পররাষ্ট্রমন্ত্রী।
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed