‘সিলেট ৪৮ ঘন্টার সর্বাত্মক অবরোধ পালন করতে সিলেট জেলা বিএনপির আহবান’
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারের পদত্যাগের একদফা দাবী বিএনপির থাকে রোববার সকাল ৬টা থেকে সারাদেশের ন্যায় সিলেটেও সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করার জন্য সিলেট জেলা বিএনপি, সকল উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতাকর্মী সহ মুক্তিকামী সিলেটবাসীর আহবান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
পাশাপাশি বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতা সিদ্দিকি, সিদ্দিকুর রহমান পাপলু, কুহিনুর আহমেদ, মাহবুবুল হক চৌধুরী, আব্দুল আহাদ খান জামাল, এড মোমিনুল ইসলাম মোমিন, লোকমান আহমেদ, ইসমাইল হোসেন সেলিম, মনিরুল ইসলাম তুরন, শাকিল মোর্শেদ, মকসুদ আহমেদ, আফসর খান, আরাফাত চৌধুরী জাকি, ফজলে রাব্বী চৌধুরী আফসান, সুদীপ জ্যোতি এষ, দেলোয়ার হোসেন দিনার, সুহেল ইবনে রাজা, আব্দুস সালাম টিপু, তোফায়েল আহমদ, আজিজ খান সজিব, শাহ মোফাজ্জল মূর্শেদ, রায়হান ইসলাম, আশিকুর রহমান তারেক, ইমরান হোসেন সহ সকল নেতাকর্মীদের উপর দায়ের করা ষড়যন্ত্রমূল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে চলমান গণতান্ত্রিক আন্দোলনে এ পর্যন্ত গ্রেফতারকৃত ২৫ জন নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবী করেন দলটির শীর্ষ দুই নেতা।
শনিবার (৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিবাদের হাত থেকে দেশকো বাঁচতে, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় এবং সরকারের পদত্যাগের একদফা দাবীতে রোববার সকাল ৬টা থেকে ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি সর্বাত্মক ভাবে পালন করার কোন বিকল্প নেই। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ আওয়ামী দুঃশাসনে এমনিতেই সারাদেশের ন্যায় সিলেটবাসী ভালো নেই। তার পরও দীর্ঘ সময় থেকে চলতে থাকা জুলুম-নির্যাতন থেকে বাঁচতে নিজেরা কষ্ট সহ্য করে ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের একদফা দাবীতে অতিথের মতো চলমান গণতান্ত্রিক আন্দোলনে সিলেটবাসীকে বিএনপির পাশে থাকার আহবান জানান।
Related News
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More



Comments are Closed