জামায়াতের ৩ দিনের নতুন কর্মসূচি ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির দুই দিনের অবরোধ ঘোষণা করার পর এবার বাংলাদেশ জামায়াতে ইসলামী তিন দিনের কর্মসূচির ঘোষণা দিয়েছে। দলটি থেকে জানানো হয়, বিগত তিন দিনের অবরোধ চলাকালে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে শুক্রবার (৩ নভেম্বর) দেশব্যাপী দোয়া অনুষ্ঠিত হবে। তারপরের দুইদিন শান্তিপূর্নভাবে সারাদেশে অবরোধ কর্মসূচি পালিত হবে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বর্তমানে বিনা ভোটের জালেম সরকার আবারও ভোট ডাকাতি করে ক্ষমতায় আসার জন্য সাজানো নির্বাচনের নাটক মঞ্চস্থ করার পাঁয়তারা করছে। সরকার অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে থাকার অসৎ উদ্দেশ্যে দেশকে একটি অকার্যকর, ব্যর্থ ও তাঁবেদার রাষ্ট্রে পরিণত করেছে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব আজ হুমকির মধ্যে পড়েছে। এ অবস্থা থেকে দেশকে বাঁচানোর জন্য বর্তমান সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনর্বহাল এবং আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে এবং বিগত ৩ দিনের অবরোধ চলাকালে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে আগামী শুক্রবার (৩ নভেম্বর) দেশব্যাপী দোয়া অনুষ্ঠান এবং আগামী রবিবার (৫ নভেম্বর) ভোর ৬টা থেকে আরম্ভ হয়ে মঙ্গলবার (৭ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত সারাদেশে টানা ৪৮ ঘন্টা শান্তিপূর্ণ অবরোধের নতুন কর্মসূচি ঘোষণা করছি।
তিনি আরও জানান, ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি এবং দেশপ্রেমিক সংগ্রামী জনতার প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি।
উল্লেখ্য, সন্ধ্যার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আগামী ৫ ও ৬ নভেম্বর ২ দিনের অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed