সিলেটে তৃতীয় দিনের অবরোধ চলছে, মহাসড়কে আগুন, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচির তৃতীয় দিনে বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের তেমুখী বাইপাস এলাকায় টায়ারে আগুন ধরিয়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা। তবে এসময় পুলিশ আসতে দেখে দ্রুত রাস্তা ছেড়ে পালিয়ে যায়।
সকাল ১১টা পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে অবরোধকারীদের দেখা যায়।
এদিকে সকালে সিলেট মহানগরীর ভেতরে বিএনপি-জামায়াতের তৎপরতা ছিল কম। রিকশা-অটোরিকশা চলাচল প্রায় স্বাভাবিক। কিছু দোকানপাটও খুলেছেন ব্যবসায়ীরা।
এদিকে অবরোধের তৃতীয় দিনেও সিলেট থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি বা সিলেটে প্রবেশ করতেও দেখা যায়নি। তবে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে পুলিশ প্রহরায় কয়েকটি বাস সিলেট থেকে দেশের বিভিন্ন স্থানের উদ্দেশ্যে ছেড়ে যায়।
সকাল সাড়ে ৭টার দিকে নাজিরবাজার এলাকার পীরবাড়ির রাস্তার মুখে সিলেট-ঢাকা মহাসড়কে ১৫-২০ জন ছাত্রদল ও যুবদল নেতাকর্মী টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করলে খবর পেয়ে দ্রুত পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় পুলিশ একজনকে আটক করে থানায় নিয়ে যায়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (সি) মো. শামসুদ্দোহা (পিপিএম)। তিনি বলেন- সকাল সাড়ে ৭টার দিকে নাজিরবাজার ও রশিদপুরের মধ্যবর্তী স্থানে সিলেট-ঢাকা মহাসড়কে নাশকতার চেষ্টা করা হচ্ছে খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে কোনো জান-মালের ক্ষতি করার আগেই একজনকে আটক করি। বাকিরা দৌঁড়ে পালিয়ে যায়। আটক যুবককে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ওসি আরও বলেন- আমরা মানুষের সার্বিক নিরাপত্তায় রাত-দিন মাঠে আছি। কেউ নাশকতার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে তা ঠেকিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ সুরমার বাইপাসে রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে পিকেটিং করার চেষ্টা করে ছাত্রদল ও যুবদল। তবে পুলিশ দেখামাত্র তারা পালিয়ে যায়।
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed