অবরোধের ৩য় দিনে সিলেট মহানগর জামায়াতের মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোট ও ভাতের অধিকার আদায়ের দাবীতে জামায়াত আহুত টানা ৩ দিনের অবরোধ স্বতস্ফুর্তভাবে সফলের মাধ্যমে দেশবাসী ফ্যাসিবাদী সরকারকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। গণতন্ত্রের প্রতি বাকশালী সরকারের ন্যুনতম শ্রদ্ধাবোধ থাকলে নিরপেক্ষ কেয়ারটেকার সরকার পুনর্বহাল করে তাদের কাছে ক্ষমতা হস্থান্তর করে দ্রুত বিদায় নেয়া উচিত। দেশে পাতানো নির্বাচনের স্বপ্ন আর পূরণ হতে দেয়া হবেনা। হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলন বন্ধ করা যাবেনা। আমীরে জামায়াত ডা. শফিকুর রহমনাসহ কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিন। অন্যথায় আরো কঠোর কর্মসূচীর মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে পতনে বাধ্য করা হবে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে জামায়াত কেন্দ্র আহুত টানা ৩ দিনের অবরোধ কর্মসূচীর ৩য় দিনে শান্তিপূর্ণ অবরোধ চলাকালে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীতে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি উপরোক্ত কথা বলেন।
মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত মিছিলে মহানগরীর বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরী সভাপতি সিদ্দিক আহমদ প্রমূখ।
এদিকে বৃহস্পতিবার সকাল থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে জামায়াতের পক্ষ থেকে সড়ক ও রেলপথ অবরোধ করা হয়। বিভিন্ন পয়েন্টে পিকেটিং ও মিছিল বের করা হয়।
বক্তারা বলেন, আজ্ঞাবহ দলীয় নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোটারবিহীন নির্বাচনের পরিনতি ভালো হবেনা। নিরপেক্ষ কেয়ারটেকার সরকার পুনর্বহাল করে দ্রুত পদত্যাগ করুন। গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় দেশের মানুষ আজ ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসেছে। চূড়ান্ত বিজয় ছাড়া বিক্ষুব্ধ জনতার এই আন্দোলন কোনভাবেই বন্ধ হবেনা।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed