সিলেটে আবাসিক হোটেল থেকে মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মেন্দিবাগ এলাকার একটি আবাসিক হোটেল থেকে নিপুন বাবু (৪৮) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মেন্দিবাগ এলাকার হোটেল আল-ছালিমের ৩৪০ নম্বর কক্ষ থেকে বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে কোতোয়ালি থানা পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, হোটেল কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে পুলিশ গিয়ে হোটেল আল-ছালিমের ৩৪০ নম্বর কক্ষ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।
তিনি জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে- এটি স্বাভাবিক মৃত্যু। রাতের কোনো এক সময় তিনি মারা গেছেন। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি আলী মাহমুদ।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed