কুমিল্লায় বাসচাপায় দুই যুবদল নেতা নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে বাসচাপায় মোটরসাইকেল আরোহী যুবদলের দুই নেতা নিহত হয়েছেন।
রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মঠুয়া এলাকায় তাজমহল হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন (৪০) ও যুগ্ম আহ্বায়ক ইরফানুল হক মানিক (৪৫)।
কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
চৌদ্দগ্রাম হাইওয়ে থানার এসআই টিপু রায় বলেন, কুমিল্লা থেকে ফেনীগামী যমুনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস চৌদ্দগ্রাম উপজেলার মঠুয়া এলাকার তাজমহল হোটেলের সামনে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার কাউকে আটক করা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে হাসপাতাল থেকে পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে গেছেন বলে জানান তিনি।
Related News
ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে: সেতুমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ২০২৯ সাল নাগাদ ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেন উন্নীতকরণ কাজ শেষ হবেRead More
তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরুRead More



Comments are Closed