Main Menu

সিলেটে বাংলাদেশ সেনাবাহিনীর ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনী ভলিবল প্রতিযোগিতা-২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে সিলেট সেনানিবাসে জমকালো আয়োজনে সম্পন্ন হয় এই অনুষ্ঠান।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, এসবিপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সেনা অঞ্চলের মোট ১৬টি দল অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন এবং ৫৫ পদাতিক ডিভিশন দল রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলায় ৩৩ পদাতিক ডিভিশন দল ৩-০ সেটে ৫৫ পদাতিক ডিভিশন দলকে পরাজিত করে।

প্রতিযোগিতায় ৩৩ পদাতিক ডিভিশনের ইউপি সার্জেন্ট রাজু আহমেদ শ্রেষ্ঠ খেলোয়াড় এবং ৫৫ পদাতিক ডিভিশনের সৈনিক মো. নাইম ইসলাম শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেন।

সমাপনী অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সিলেট এরিয়া, কমান্ড্যান্ট এসআইএন্ডটি ছাড়াও ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ, অন্যান্য অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার, অন্যান্য পদবির সৈনিক এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের মধ্যে শারীরিক সক্ষমতা, খেলাধুলার মান উন্নয়ন, খেলোয়াড় সুলভ মনোভাবের বিকাশ এবং পারস্পরিক সৌহার্দ্য আরো মজবুতের উদ্দেশ্যে গত ১৯ অক্টোবর হতে প্রতিযোগিতাটির আয়োজন করা হয়।

Share





Related News

Comments are Closed