ঢাকায় বহুতল ভবনে আগুন, এক নারীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মহাখালীতে ১৪ তলা বিশিষ্ট খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় হাসনা হেনা (২৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তবে আগুনে নয় আতঙ্কে দড়ি বেয়ে নামতে গিয়ে দুর্ঘটনাবশত নিচে পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহত হাসনা হেনা ওই ভবনে অরবিট নামের একটি ইন্টারনেট সার্ভিস কোম্পানির সেলসে কাজ করতেন। তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
বিকেল ৫টার দিকে মহাখালীর আমতলী মোড়ের কাছের ১৪ তলা বিশিষ্ট খাজা টাওয়ারে আগুন লাগে। এর কিছুক্ষণ পর থেকেই আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পরে পর্যায়ক্রমে আর বেশ কিছু ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা।
এছাড়া সাত প্লাটুন আনসার ব্যাটালিয়ন ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। শেষ খবর পর্যন্ত (রাত পৌনে ৯টা) আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট কাজ করছে। ওই ভবন থেকে মোট ৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুজন নারীকে আহত অবস্থায় উদ্ধার করেন। তাঁদের মধ্যে হাসনা হেনা নামে একজনকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তিনি ভবন থেকে নামতে গিয়ে পড়ে আহত হয়েছিলেন। দ্রুত তাঁকে মহাখালীর মেট্রোপলিটন হাসপাতালে নেয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
Related News
নরসিংদীতে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর পলাশে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুম মিয়া (৩৫)Read More
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটেছে। ধোঁয়ায় অসুস্থ ৬৩Read More



Comments are Closed