জগন্নাথপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে মালবাহী ট্রাক চাপায় ঘটনাস্থলেই পিষ্ট হয়ে মাসুদ খান (৩৩) নামের এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মাসুদ জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া নোয়াগাঁও (খানবাড়ি) গ্রামের মৃত হিরণ খানের ছেলে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে জগন্নাথপুর-রানীগঞ্জ সড়কের অনন্ত গোলাম আলীপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
এসময় ইটভর্তি ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী মাসুদ খান পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনার পর সড়কে তার নিথর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।
নিহতের খালাতো ভাই মুজিবুর রহমান চৌধুরী বলেন, মাসুদ মোটরসাইকেল চালিয়ে বেতাউকা গ্রামে তার খালার বাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিলেন। পথে ট্রাকচাপায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহতের ভাতিজা কামরুল ইসলাম বলেন, দুই মাসের মধ্যে তার ইতালি যাওয়ার কথা ছিল। ট্রাকচাপায় তার ইতালি যাওয়ার স্বপ্ন শেষ হয়ে গেল। তাঁর ছোট দুটি সন্তান রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ট্রাকসহ চালক ও তাঁর সহকারীকে আটক করা হয়েছে।
Related News
সুনামগঞ্জে ২টি বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সীমান্তবর্তী যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালুRead More
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More



Comments are Closed