Main Menu

সিলেটে বাস ও কাভার্ড ভ‍্যানের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার লালবাজার এলাকায় বাস ও কাভার্ড ভ‍্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে লালাবাজার ও রশিদপুরের মধ্যবর্তী ৭ মাইল নামক স্থানে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে বাসচালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে দক্ষিণ সুরমা থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে যাওয়া জগন্নাথপুরগামী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি কাভার্ড ভ‍্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

দুর্ঘটনার পর সিলেট-ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দেড় ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

 

 

Share





Related News

Comments are Closed