সিলেটে বেড়াতে এসে ট্রাক খাদে পড়ে নিহত ২, আহত ৭
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলায় একটি মিনি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে ঘটনাস্থলেই ২জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন।
মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে জৈন্তাপুর উপজেলার বৈঠাখাল নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। আহতদের জৈন্তাপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়েছে।
নিহতরা হলেন- ঢাকার কেরানীগঞ্জের ইটাপাড়া এলাকার দক্ষিন কানার গ্রামের জাহাঙ্গীর (৩০) ও একই এলাকার মোয়ামীন (২৮)।
আহতরা হলেন-ঢাকার কেরানীগঞ্জের মো. শাহ আলমের পুত্র মো. রিপন (২২), রুবেল আলম (২৮), মো. আলাউদ্দিনের পুত্র মো. জাহাঙ্গীর আলম (২৫), বাবুল এর পুত্র মিন্টু (২৫) ও নজরুল ইমলামের পুত্র মো. হোসেন (২৭)। আহত অন্য ২জনের নাম পাওয়া যায়নি।
জানা যায়, হতাহতরা ঢাকার কেরানীগঞ্জ থেকে একটি মিনি ট্রাকে করে শাহজালাল (র.) মাজার জিয়ারতে সিলেট আসেন। আজ সকালে জাফলং বেড়াতে যাওয়ার পথে এ দূর্ঘটনার শিকার হন।
জৈন্তাপুর থানার ওসি মো. তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
আ.লীগের সেই সভাটি হয় সিলেটের রিসোর্টে, সীমান্ত পেরিয়ে সভা করে ভারতে ফিরলেন রনজিত
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা যুগ্ন-সম্পাদক ও সুনামগঞ্জের সাবেক এমপি রনজিতRead More
জৈন্তাপুরে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকেRead More



Comments are Closed