Main Menu

৭ দিন আগে থেকে ভূমিকম্পের সংকেত দেবে এআই

প্রযুক্তি ডেস্ক : ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুপুরীতে পরিণত হবে না বিভিন্ন দেশ। আর হাহাকার করতে হবে না ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষদের। আর এই সব কিছুকে সত্যি প্রমাণিত করবে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)। এর ব্যবহার আজকাল প্রায় সবক্ষেত্রেই। ভবিষ্যতে যে আর কত কাজে লাগানো হবে একে, তা এখন থেকেই বোঝা যাচ্ছে। তবে ভবিষ্যতের কথা আগে থেকে জানিয়ে দেবে এআই।

একটি নতুন গবেষণায় দাবি করা হয়েছে যে, কৃত্রিম বুদ্ধিমত্তা আগে থেকেই আসন্ন ভূমিকম্প সম্পর্কে তথ্য দিতে পারবে। আবার তা ৭০ শতাংশ নির্ভুল হবে। গবেষণায় বলা হয়েছে, এআই ভূমিকম্পের কথা এক সপ্তাহ আগে জানিয়ে দেবে। আর সেই পরীক্ষা নিরীক্ষা নিয়েই ব্যস্ত চীনা বিজ্ঞানীরা। অস্টিনের ইউনিভার্সিটি অফ টেক্সাস একটি এআই তৈরি করেছে, যা সিসমিক ডেটা দেয়ার জন্য তৈরি করা হয়েছে।

যখন এআইটি তৈরি করা হয়েছে, তখন বিজ্ঞানীরা এই এআই-কে পুরনো ভূমিকম্পের ডেটা দিয়ে দিয়েছে। এই এআই-কে নিয়ে চীনে ৭ মাসের ট্রায়াল দেওয়া হয়েছিল। সেই সময় এক সপ্তাহ আগে ৭০ শতাংশ ভূমিকম্পের সঠিক ভবিষ্যদ্বাণী দিতে পেরেছে বলে দাবি বিজ্ঞানীদের। এর থেকে বিজ্ঞানীদের মনে আশা জেগেছে। এবার হয়তো সত্যিই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পৃথিবীকে বাঁচাতে পারবে ক্ষতির হাত থেকে।

Share





Related News

Comments are Closed