সুনামগঞ্জ বাসস প্রতিনিধির পিতৃবিয়োগ
সুনামগঞ্জ সংবাদদাতা: বাংলাদেশ সংবাদ সংস্হা (বাসস) প্রতিনিধি ও রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি আল হেলালের পিতা বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রসুল ময়না মাষ্টার ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২১ অক্টোবর) দুপুরে তিনি ইন্তিকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি। রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর ও সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী এক শোক বার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সেই সঙ্গে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
Related News
জগন্নাথপুরে জোড়া খুনের মামলার ২ আসামি হবিগঞ্জে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পীরেরগাঁও এলাকায় জমিজমা ও চলাচলের পথ নিয়ে বিরোধের জেরেRead More
সুনামগঞ্জে বড় ৩টি প্রতিষ্ঠানের মালিককে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের সুনামগঞ্জে অনিবন্ধিত খাদ্যদ্রব্য উৎপাদন, মোড়কে অনিয়ম এবং মূল্যতালিকা প্রদর্শন নাRead More



Comments are Closed