ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে সিলেটে বিএমবিএফ’র মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: ইহুদীয় ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন বিএমবিএফ সিলেট বিভাগ, জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ অক্টোবর) বাদ আসর নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনের জনগণের পক্ষে ছিল, আছে এবং থাকবে। জাতির জনক বঙ্গবন্ধু ফিলিস্তিনের মজলুম জনগণের পক্ষে ছিলেন। প্রধানমন্ত্রীও বলেছেন, বাংলাদেশের জনগণ ফিলিস্তিনের পক্ষে আছে, থাকবে। এ সময় নেতৃবৃন্দ চলমান হামলা ও সহিংসতার জন্য ইসরায়েলকে দায়ী করে অবিলম্বে এ আগ্রাসন বন্ধের দাবি জানান।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগীয় সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদারের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সিলেট বিভাগীয় সহ সভাপতি সাংবাদিক এম এ হান্নান, সহ সভাপতি মো. আনোয়ার হোসেন, শ্যামল চৌধুরী, জেলা সহ সভাপতি আশরাফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক তারা মিয়া তালুকদার, মহানগর সভাপতি মির্জা রেজওয়ান বেগ, সাধারণ সম্পাদক টিপু চৌধুরী, সাংবাদিক এম এ মতিন, সাংবাদিক খালেদ মিয়া, শিরিন আক্তার চৌধুরী, আব্দুল ওয়াদুদ, ইউসুফ সেলু, ইব্রাহিম আলী, আব্দুল হক, সাহেদা আক্তার, ডা. হোসেন রেজা, জাহারা বেগম, জিয়াউল হক জিয়া, আব্দুল হান্নান, আলী হোসেন আলীম, আবু তাহের, সাংবাদিক আশরাফ উল্লাহ প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
কাতার বিমানবন্দরে মারা যাওয়া জাহেদের মরদেহ বাড়িতে
বৈশাখী নিউজ ডেস্ক: প্রিয়জনের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে চার বছর পর দেশে ফিরছিলেন জাহেদRead More
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More



Comments are Closed