২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী ২৮ অক্টোবর শনিবার ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি।
বুধবার (১৮ অক্টোবর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করব। এই মহাসমাবেশ থেকে আমাদের মহাযাত্রা শুরু হবে। তারপর থেকে এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা আর থামব না। অনেক বাধা আসবে। তবে এসব বাধা অতিক্রম করে আমাদের এগিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, ২৮ তারিখের মহাসমাবেশের পর আমরা আর থামব না। টানা কর্মসূচি চলবে। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে অশান্তির এ সরকারের পতন ঘটাব আমরা।
সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশ মুক্ত হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে, শুধু একটু ধাক্কা দিতে হবে। নয়াপল্টনে খালেদা জিয়াকে নিয়ে আসব। আপনারা সবাই তৈরি আছেন তো?
তিনি বলেন, যারা আমার নেত্রীকে কারাবন্দি করে রেখেছে, আমাদের নেতাকে বিদেশে থাকতে বাধ্য করছে তাদের মসনদ ভেঙে চুরমার করে ফেলতে হবে।
তিনি আরও বলেন, সময় সমাগত সবাই তৈরি থাকেন। সবাইকে তৈরি থাকতে হবে। যার যা আছে তাই নিয়ে তৈরি থাকুন।
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed