হেমন্তের শুরুতে উত্তরাঞ্চলে শীতের আমেজ শুরু হয়েছে
মোঃ সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: শরতের শেষে গত কয়েকদিন টানা বর্ষনের পর হিমালয়ের পাদদেশে অবস্থিত উত্তরের শেষ সীমান্ত পঞ্চগড় জেলায় শীতের আমেজ শুরু হয়েছে।
দিনে একটু ভ্যাপসা গরম থাকলেও রাত শুরু হলেই এলাকায় হালকা কুয়াশা পড়ে এবং ঠান্ডা অনুভূত হয়। সকালবেলা ধানক্ষেতে গাছের পাতার ওপর শিশিরফোঁটা চিকচিক করছে। টিনের চালের ঘরে ভোররাতে কুয়াশাসহ শিশির ফোঁটা বৃষ্টির মতো পড়তে থাকে চুঁইয়ে চুঁইয়ে। ভোর রাতে ঠান্ডা অনুভুত হওয়ায় অনেকেই মোটা কাঁথা বা মোটা কাপড় গায়ে জড়িয়ে নিচ্ছে।
শুক্রবার ভোরে হালকা কুয়াশা বিরাজমান থাকায় জেলায় শীতের আগমনী বার্তা জানান দিচ্ছে প্রকৃতি।
এদিকে ঠান্ডার আগমনী বার্তা আসায় তীব্র শীতের হাত হতে রেহাই পেতে আগাম লেপ তৈরীর জন্য লেপ তোষকের দোকানে ভীড় জমাচ্ছে ।
Related News
হাতের ভেতর কাঁচ রেখেই সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের চিলমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে গিয়ে ভাঙা কাঁচের আঘাতে আহত এক দিনমজুরেরRead More
সিজারের কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু, নিউ অতিথি ক্লিনিক সিলগালা
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের নিউ অতিথি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সিজার অপারেশনের কয়েক ঘণ্টা পরRead More



Comments are Closed