Main Menu

জাবির মুক্তমঞ্চে অনুষ্ঠানে বিধি নিষেধের প্রতিবাদে মানববন্ধন

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে অনুষ্ঠান উদযাপনে আরোপ করা বিধিনিষেধের প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ।

সোমবার (১৬ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে মানববন্ধন করেন তাঁরা।

মানববন্ধনে ছাত্র ফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার সদস্য মোস্তাফিজুর রাহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক কনোজ কান্তি রায়। তিনি বলেন, ‘প্রশাসন থেকে দেওয়া বিজ্ঞাপ্তিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া, কালো তালিকাভুক্ত করা হবে ইত্যাদি শব্দ ব্যবহার করা হয়েছে৷ প্রশাসনের বলা কথাগুলো গুন্ডাসুলভ ও মাস্তানিসুলভ আচরণ প্রকাশ পায়। প্রশাসন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রক্ষার নামে সাংস্কৃতিক চর্চার জায়গা নশ্যাৎ করতে অথচ বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য তারা কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। প্রত্যাহার না করা পর্যন্ত আমাদের আন্দোলন জারি থাকবে। “

এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আলিফ মাহমুদ, ছাত্র ফ্রন্টের সদস্য সোহাগী, ছাত্রফ্রন্টের (মার্ক্সবাদী) সদস্য সজীব।

এর আগে গত ৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশের মাধ্যমে সেলিম আল দ্বীন মুক্তমঞ্চে অনুষ্ঠান করার বিষয়ে ৩ দফা নির্দেশনা জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জারিকৃত নির্দেশনাসমূহের মধ্যে রয়েছে অ্যালামনাই এসোসিয়েশনের অনুষ্ঠান প্রতি ৩ বৎসরে একবার আয়োজন করা যাবে, বিভিন্ন ব্যাচের (সাবেক ও বর্তমান) বর্ষপূর্তি/ পুনর্মিলনীর (রিইউনিয়ন) অনুষ্ঠান করা যাবে না এবং রাত ১০ টার পর কোনো অনুষ্ঠান চলমান থাকবেনা। রাত ১০টার পর কোনো অনুষ্ঠান করলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছন্ন করে দেওয়া হবে এবং আয়োজক সংগঠনকে কালো তালিকাভুক্ত করা হবে বলে নির্দেশনায় বলা হয়। এই নির্দেশনা জারির পর থেকেই অংশীজনদের মধ্যে এ নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

Share





Related News

Comments are Closed