সিলেটে বনফুলের দুই কর্মী হত্যায় ৩ জনের মৃত্যুদন্ড, ২ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে মিষ্টি প্রস্তুতকারী প্রতিষ্ঠান বনফুলের দুই কর্মচারী খুনের মামলায় ৩ আসামির মৃত্যুদন্ড ও ২ আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
রোববার (১৫ অক্টোবর) দুপুরে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ নূরে আলম ভুঁইয়া এ রায় ঘোষণা করেন।
রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে আরও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- নগরীর সুবিদবাজার বনকলাপাড়া এলাকার বাসিন্দা শিপন আহমদ, বাগবাড়ি নরশিংটিলা এলাকার বাসিন্দা দুলাল মিয়া এবং কাজলশাহ এলাকার উজ্জ্বল মিয়া।
এসব তথ্য নিশ্চিত করে মহানগর আদালতের অ্যাডিশনাল পিপি জুবায়ের বখত জানান, মৃত্যুদন্ডপ্রাপ্তদের মধ্যে শিপন মিয়াকে আরেকটি ধারায় আরও ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত।
এছাড়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুজন হলেন- নগরীর কাজিরবাজার এলাকার বাসিন্দা নজরুল এবং গোলাপগঞ্জ উপজেলার পূর্ব ফুলসাইন্দ এলাকার শাকিল আহমেদ।
রায়ে যাবজ্জীবনপ্রাপ্ত দুজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ৮ জানুয়ারি সন্ধ্যায় সিলেট সদর উপজেলার খাদিমনগর বিসিক শিল্পনগরীর বনফুলের ফ্যাক্টরি থেকে বাসায় ফেরার পথে রাজু আহমদ (১৯), এস এম তাপু মিয়া (৩৫) ও রাসেল আহমদকে (২৩) কে বা কারা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাদের উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাজু ও তাপুকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত একজনের ভাই মাসুদ পারভেজ বাদি হয়ে অজ্ঞাত ৮/১০ জনকে আসামি করে এসএমপির শাহপরান থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি তিন তদন্তকারী কর্মকর্তার হাত বদল হয়ে ২০১৭ সালের ১০ এপ্রিল আসামিদের অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।পরবর্তীতে মামলাটি ওই আদালতে বিচারের জন্য দায়রা ১৮৯ মূলে রেকর্ড করে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর সাক্ষীদের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এ রায় ঘোষণা করা হয়।
Related News
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৯ ডিসেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলেরRead More
সিংগাইরে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মানিকগঞ্জের সিংগাইরে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ডRead More



Comments are Closed