Main Menu

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবীতে সুনামগঞ্জ বিএনপির অনশন

Manual1 Ad Code

সুনামগঞ্জ সংবাদদাতা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবীতে সুনামগঞ্জে অনশন কর্মসূচী পালন করেছে জেলা বিএনপির সকলস্তরের নেতাকর্মীরা।

শনিবার (১৪ অক্টোবর) সুনামগঞ্জ জেলা বিএনপির আয়োজনে সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত শহরের পুরাতন বাস ষ্ট্যান্ডে বিএনপির কার্যালয়ের সামনে এ অনশন কর্মসূচী পালিত হয়।

Manual8 Ad Code

অনশনে সুনামগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারন সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় অনশনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন, এডভোকেট মল্লিক মঈন উদ্দিন, শামছুল হক, মো. আনছার উদ্দিন,আ ত ম সালেহ, মো. আব্দুল মোতালেব, নাদের আহমদ, সেলিম উদ্দিন আহমদ,এডভোকেট শেরেনুর আলী, আবুল মনসুর মোহাম্মদ শওকত, শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপি সহ-সভাপতি মো: ফারুক আহমেদ, সহ-সভাপতি ও কৃষক দল আহবায়ক মো: আনিসুল হক, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক আবিদ, কৃষক সদস্য সচিব মো: আব্দুল ওয়াদুদ প্রমুখ।

Manual2 Ad Code

এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ড.জিয়াউর রহিম শাহীন, মো. ফুল মিয়া, কামরুল হাসান রাজু,তফাজ্জল হোসেন, মুমিনুল হক কালাচান, মো. দিলু মিয়া, জামালগঞ্জ বিএনপি নেতা শাহ মো: শাহজাহান মিয়া, ধর্মপাশা বিএনপি নেতা মো: আ: হক, নুর হোসেন, এড: শাহীনুর রহমান শাহীন, দিরাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. গোলাম মিয়া, চরন্নারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার সহ বিভিন্ন উপজেলার অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

Manual5 Ad Code

বক্তারা বলেন, তিন তিন বারের সফল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন অসুস্থ বেগম খালেদা জিয়াকে বর্তমান ফ্যাসিবাদি নিশিরাতের ভোটার বিহীন অবৈধ সরকার মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে কারাগারে আটকে রেখে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। বেগম জিয়ার কিছু হলে এর সব দায় শেখ হাসিনাকে নিতে হবে। দ্রুত বেগম খালেদা জিয়া কে বিদেশে উন্নত চিকিৎসা নিতে দিতে হবে। তারা আরো বলেন,আজ দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশচুম্বী হওয়ার কারণে সমাজের নিম্নআয়ের মানুষজন অনাহারে অর্ধহারে দিন কাটাচ্ছে। সরকারের একটি অংশ বাজার সিন্ডিকেটের সাথে সম্পৃত্ত থাকার কারণে বাজার মনিটরিং ব্যবস্থা না থাকায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু হু করে প্রতিনিয়ত বাড়তে থাকায় চরম বিপাকে নিম্নআয়ের দিনমুজুর, কৃষক শ্রমিকরা।

Manual1 Ad Code

বক্তারা আরো বলেন, আগামী দিনের রাষ্টনায়ক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ও এই স্বৈরাচারী সরকার অনুরুপ একাধিক মিথ্যা মামলা দিয়ে নির্বাসনে পাঠিয়েছেন। অবিলম্বে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির পাশাপাশি তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরন এবং নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচনের দাবী জানান।

তারা আরো বলেন, দেশে আইনের শাসন নেই, দ্রব্যমুলের উর্ধগতির কারনে দেশের মানুষ আজ দিশেহারা, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনরত সকল দলকে সাথে নিয়ে দেশ পরিচালনা করবে বিএনপি, এই আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারের, এই আন্দোলন দেশের মানুষের কথা বলার অধিকার আদায়ের।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code