ইসরাইলী আগ্রাসন বন্ধের দাবীতে সিলেটের ওয়ার্কার্স পার্টির মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: ইসরাইলী আগ্রাসন বন্ধ, নির্বিচারে ফিলিস্তিনি জনগণকে হত্যা বন্ধ ও স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবীতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা শাখার উদ্যোগে ১৪ অক্টোবর শনিবার বিকালে নগরীর সিটি পয়েন্টে এক মানবববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা শাখার সভাপতি সিকান্দার আলীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সম্পাদক দ্বীনবন্ধু পাল এর পরিচালনায় মানবববন্ধন ও সমাবেশ উপস্থিত ছিলেন সম্পাদক মণ্ডলী সদস্য হিমাংশু মিত্র, আব্দুল্লাহ খোকন, কাজী আলফাজ হোসেন, সদস্য অজিত দেবনাথ, মুহিতুস চৌধুরী প্রসাদ, জেলা যুব মৈত্রী সাধারণ সম্পাদক আলমগীর হোসেন রুমেল, যুব নেতা ডা. দুলাল, রুহুল আমীন, জেলা ছাত্র মৈত্রী সভাপতি সালেহ আহমেদ, সম্পাদক বিজয় করিম প্রমুখ।
মানববন্ধনে সভাপতির বক্তব্যে সিকান্দার আলী বলেন, ফিলিস্তিনের গাজায় জালেম ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হত্যাযজ্ঞের প্রতিবাদে জাতিসংঘসহ শান্তিকামী দেশগুলো কার্যকরী উদ্যোগ নিতে ব্যর্থ হচ্ছে। ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বরোচিত হামলায় মানবিক বিপর্যয় ঘটেছে। পানি, বিদ্যুৎ খাবার ওষুধ সরবরাহ বন্ধ করে দিয়েছে। খাবার পানি ও চিকিৎসার অভাবে বহু ফিলিস্তিনি নারী শিশু মারা যাচ্ছে। বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনিদের পক্ষে সুস্পষ্ট ঘোষণা দিতে হবে। মুক্তিকামী প্যালেস্টাইনদের প্রতি জোরালো সমর্থন না দেওয়ায় সরকারের সমালোচনা করে বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ। অথচ সরকার ফ্যাস্টিট ইসরাইল ও মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ ও কথা বলছে না। স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠন ও সম্পূর্ণ ভূখ- ফিরিয়ে দেওয়া ছাড়া এই সঙ্কটের সমাধান নেই। এই দাবিতে বিশ্ববাসীকে এক হতে হবে। বিজ্ঞপ্তি
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed