ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকীকরণ স্থগিত
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া স্থগিত করে দিয়েছে সৌদি আরব। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরায়েলি হামলার কারণে সৌদি কর্তৃপক্ষ এ পদক্ষেপ নিয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) সৌদি আরবের ঘনিষ্ঠ দু’টি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, “সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মার্কিন-সমর্থিত পরিকল্পনা স্থগিত করেছে।” সূত্রগুলো আরও জানিয়েছে, পক্ষান্তরে “গাজা যুদ্ধের কারণে সৌদি আরব ইরানের সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছে।”
এসব সূত্র বলেছে, ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ যাতে আরও বিস্তৃত হতে না পারে সে চেষ্টার অংশ হিসেবে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিমি রায়িসিকে প্রথমবারের মতো ফোন করে কথা বলেছেন।
গত মঙ্গলবার এই টেলিফোনালাপ অনুষ্ঠিত হয়।গাজা যুদ্ধ শুরু হওয়ার আগে সৌদি আরব ও ইসরায়েল উভয়ে ধীরে ধীরে নিজেদের মধ্যে সম্পর্ক স্থাপনের দিকে এগিয়ে যাওয়ার কথা নিশ্চিত করেছিল। গত মাসে মার্কিন টিভি চ্যানেল ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি যুবরাজ মোহাম্মাদ বলেছিলেন, ইসরায়েল সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য রিয়াদ প্রতিদিনই একটু একটু করে অগ্রসর হচ্ছে।
অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেওয়া ভাষণে জানান, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঐতিহাসিক চুক্তির দ্বারপ্রান্তে রয়েছে ইসরায়েল।কিন্তু গাজা উপত্যকায় গত এক সপ্তাহ ধরে ইসরায়েলের চলমান সামরিক আগ্রাসনের ফলে ওই আলোচনা প্রক্রিয়া স্থগিত হয়ে গেছে। সৌদি সূত্রগুলো বলেছে, “এই মুহূর্তে আলোচনা চালিয়ে যাওয়া যাচ্ছে না এবং আবার যদি কখনও আলোচনা শুরু হয় তখন ইসরায়েলিরা ফিলিস্তিনিদের জন্য কতটুকু ছাড় দিতে পারবে সেটি হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।” সূত্র : রয়টার্স, এএফপি
Related News
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার উত্তর-পূর্ব জাভা প্রদেশের তেলুকনাগা এলাকার কাছে ৬.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাতRead More



Comments are Closed