শুক্রবার বিএনপির সংবাদ সম্মেলন
বৈশাখী নিউজ ডেস্ক: সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। শুক্রবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে দলটি।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে এ তথ্য জানান বিএনপির প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।
তিনি বলেন, সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে গুলশানের আমেরিকান ক্লাবে বৈঠকটি শুরু হয়। বৈঠক চলে দুপুর ২টা ১০ মিনিট পর্যন্ত।
সূত্র জানায়, বৈঠকে মার্কিন দূতাবাসের রাজনীতি ও অর্থনৈতিক উপ-কাউন্সিলর আরতুরো হাইন্স উপস্থিত ছিলেন।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed