গোলাপগঞ্জে সুপারি পাড়তে গিয়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে গাছ থেকে সুপারি পাড়তে গিয়ে জুন্নাহ আহমদ (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় সিলেট ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত জুন্নাহ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মাইজভাগ গ্রামের মইবালির ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাই হাফিজ জাবের আহমদ।
জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে জুন্নাহ আহমদ পাশের এক বাড়িতে সুপারি পাড়তে গাছে উঠেন। একপর্যায়ে গাছ ভেঙ্গে নিচে পড়ে যায় সে। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেটে নেওয়ার পরামর্শ দেন। পরে সিলেট ইবনে সিনা হাসপাতালে একদিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সকাল ৮টায় তার মৃত্যু হয়।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed