সুনামগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষে স্কুলছাত্রীসহ নিহত ২
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রীসহ দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার পাথারিয়া ইউনিয়নের পাথারিয়া বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, উপজেলার পাথারিয়া সুরমা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ও দিরাই উপজেলার শরিফপুর গ্রামের শায়খুল ইসলাম সজিব মিয়ার মেয়ে তাওসিয়া বেগম (১২) ও সিএনজি চালক পশ্চিম পাগলা ইউনিয়নের হোসেনপুর গ্রামের নুর জালালের ছেলে এমরান মিয়া (৪০)।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। হতাতহরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী। আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পাথারিয়া বাজার সংলগ্ন এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা দিরাইগামী যাত্রীবাহী সাকিন বাসের সঙ্গে সুনামগঞ্জমুখী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় ২ জন নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছি৷ সবার সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী বলেন, বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক স্কুলছাত্রীসহ ২ জন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে।
Related News
ছাতকে সালিশ ব্যক্তিত্ব সামছুল ইসলাম আর নেই
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও গ্রামের বিশিষ্টRead More
সুনামগঞ্জে ২টি বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সীমান্তবর্তী যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালুRead More



Comments are Closed