বিএনপির প্রচার সম্পাদক এ্যানী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ অক্টোবর) সকালে ধানমন্ডি থানার পরিদর্শক (অপারেশন) মো. রাসেল গণমাধ্যমকে গ্রেপ্তারের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, উনার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে। তাকে আদালতে হাজির করা হবে।
বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন বলেন, মঙ্গলবার দিবাগত রাত ৩টায় ধানমন্ডির বাসা থেকে থানায় নিয়ে যায় পুলিশ।
এদিকে এ্যানিকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, জামিনে থাকার পরও তাকে বাসা থেকে গভীর রাতে ডাকাতের মত পুলিশ তুলে নিয়ে গেছে। তার মানে এসব করে সরকার জনমনে আতঙ্ক সৃষ্টি করতে চায়। এভাবে গভীর রাতে কোনো নাগরিককে পুলিশ তুলে নিতে পারে না। এটা সম্পূর্ণ বেআইনি ও অসাংবিধানিক কর্মকাণ্ড। আমি এর নিন্দা জানাই। অবিলম্বে এ্যানির মুক্তি দাবি করছি।
মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন জানান, কী কারণে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে ধরে নিয়ে এসেছে তা এখনো জানতে পারিনি। আমি ধানমন্ডি থানা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। বুধবার তাকে কোর্টে চালান দিবে পুলিশ। তখন আমরা তার জামিনের আবেদন করব।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed