খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জামায়াতের ৩ নেতা
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গেছেন জামায়াতের নেতারা।
মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১১ টা ৪৫ মিনিটে জামায়াত নেতৃবৃন্দ হাসপাতালে আসেন।সেখান থেকে বের হন ১টা ৫ মিনিট।
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। সাথে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল, উত্তরের আমীর আব্দুর রহমান মুসা, সহকারী সেক্রেটারি ডা.ফখরুদ্দিন মানিক, প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার।
এসময় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে কথা বলে তার শারীরিক অবস্থা নিয়ে আলাপ করেন জামায়াত নেতারা।
পরে হাসপাতাল থেকে বেরিয়ে জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, আমরা দেশনেত্রী খালেদা জিয়াকে দেখতে এসেছিলাম। তার এখন এতই সংকটাপন্ন অবস্থা যে, তার সঙ্গে দেখা করা সম্ভব হয়নি।
বিএনপি চেয়ারপার্সনকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসার দাবি জানিয়ে তিনি বলেন, আমরা মনে করি সু-চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানো দরকার। তার যদি কিছু হয় সেজন্য ক্ষমতাসীন সরকার দায়ী থাকবে।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed