Main Menu

গোলাপগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে গলায় ফাঁস দিয়ে হালিমা বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাজিপুর নোওয়াপাড়া গুচ্ছগ্রামের ৮৯ নম্বর ঘরে এ ঘটনা ঘটে।

নিহত হালিমা বেগম ওই গ্রামের সুমন আহমদের স্ত্রী। তাঁর স্বামী পেশায় একজন গাড়ি চালক।

জানা যায়, প্রায় এক বছর পূর্বে সুমন আহমদের সাথে হালিমা বেগমের বিয়ে হয়। ঘটনার পূর্বে শাশুড়ির সাথে এক সাথে গোসলে ছিলেন ওই গৃহবধূ। গোসল শেষ করে এসে সকলের অগোচরে ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই গৃহবধূ। তখন বিছানার সাথে দুই হাঁটু লাগানো ছিল। তবে কি কারণে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন জানা যায়নি।

ওই গৃহবধূর শাশুড়ি বলেন, আমরা এক সাথে গোসলে ছিলাম। গোসল শেষ করে ঘরে এসে আমি অন্য বাড়িতে চলে যাই। পরে ঘরে এসে দেখি সে গলায় ফাঁস দিয়েছে। সাংসারিক কোন অশান্তি বা মনোমালিন্য ছিলো না।

অত্র ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাশেম বলেন, খবর পেয়ে আমি সাথে সাথে ঘটনাস্থলে এসেছি। এসে দেখি এই ঘটনা। তবে কি কারণে ওই মেয়েটি আত্মহত্যা করেছে জানা যায়নি।

গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তত করে ময়না তদন্তের জন্য লাশ সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ।

 

Share





Related News

Comments are Closed