শনিবার বিএনপির ৩ ঘণ্টার গণঅনশন
বৈশাখী নিউজ ডেস্ক: দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসা এবং নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ১৪ অক্টোবর শনিবার নয়াপল্টনে অনশন করবে বিএনপি।
সোমবার (৯ অক্টোবর) বিকেলে নয়াপল্টনে অনুষ্ঠিত সমাবেশ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। তিন ঘণ্টার ওই অনশন কর্মসূচি পালনের জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, তার কথা শুনলে মনে হয় আমরা রাজতন্ত্রে আছি। দেশের মালিক তিনি। খালেদা জিয়ার কিছু হলে সরকারকে দেশের জনগণ ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন তিনি।
ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং দক্ষিণ বিএনপি যৌথভাবে সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম ডোনার।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed