জাবিতে ছাত্র ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন
জাবি প্রতিনিধি: “এসো নষ্ট স্রোতের বিপরীতে সুন্দরের সহযাত্রী হই” এই স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স রুমে এ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
আলিফ মাহমুদ কে আহ্বায়ক এবং হাসিব জামান, রায়হান শরীফ ও ইসহাক সরকারকে কে যুগ্ম আহ্বায়ক করে গঠন করা হয় এই কমিটি।
১৩ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটির অন্যন্য সদস্যরা হলেন- সাইফুল ইসলাম, আকাশ আহমেদ, ইমন, কাউসার আহমেদ, তানজিম আহমেদ, ফাতেমাতুজ জোহরা, সাব্বির হোসেন। দুইটি পদ কো-অপ্ট রাখা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি দীপক শীল ,সহ-সভাপতি শাহরিয়ার ইব্রাহিম মিমো, সাংগঠনিক সম্পাদক রেজওয়ান হক মুক্ত এবং সদস্য এ্যানি সেন।
দীপক শীল বক্তব্য রাখতে গিয়ে বলেন “বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম ও অরাজকতার ভিতর দিয়ে যাচ্ছে। এসবের বিরুদ্ধে কেউ কথা বলতে গেলে তাকে প্রতিহত করা হচ্ছে। এসকল অন্যায়ের বিরুদ্ধে ছাত্র ইউনিয়ন সর্বদা সোচ্চার। ৫২ এর ভাষা আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত ছাত্র ইউনিয়ন নিজেদের অন্যায়ের বিরুদ্ধে তাদের শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। ভবিষ্যতেও সকল অন্যায় অবিচারকে রুখে দিতে ছাত্র ইউনিয়ন অঙ্গীকারবদ্ধ।”
উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ বলেন বিশ্ববিদ্যালয়গুলোতে দখলদারিত্বসহ নানান অপকর্ম দ্বারা আক্রান্ত । ছাত্র সংসদ নির্বাচন না হওয়াতে সরকারদলীয় ছাত্র সংগঠনের দৌরাত্ম্য ক্রমশ বেড়েই চলেছে। এছাড়া হলে আবাসন সংকট, উইকেন্ড কোর্স চালু, নিয়োগে স্বজনপ্রীতি, উন্নয়নের নামে গাছ উজাড় করা সহ অন্যান্য সমস্যা থেকে উত্তরণের পথ ছাত্র সমাজকেই বের করতে হবে। এর জন্য চাই সুস্থধারার ছাত্র আন্দোলন। সেজন্য সবাইকে ছাত্রদের অধিকার আদায়ের লক্ষ্যে একজোট হয়ে কাজ করতে হবে।
নবগঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় কমিটির সভাপতি দীপক শীল।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed