সিলেটে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল সোমবার
বৈশাখী নিউজ ডেস্ক: এক দফা দাবি আদায়ে বিএনপি ও যুগপৎ আন্দোলনের কর্মসূচীর অংশ হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবিতে ৯ অক্টোবর সোমবার বেলা ৩টায় সিলেট রেজিস্ট্রারী মাঠে সিলেট জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে সমাবেশ ও সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
এতে সিলেট জেলা বিএনপি, সকল উপজেলা, পৌর এবং মহানগর বিএনপি ও সকল ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতাকর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী অনুরোধ জানিয়েছেন।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed