সুনামগঞ্জে ৯২৬ বোতল বিদেশী মদসহ ২ মাদক ব্যবসায়ী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর ও দোয়ারাবাজার উপজেলায় র্যাবের পৃথক অভিযানে ৯২৬ বোতল বিদেশী মদসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব জানায়, ২৮ সেপ্টেম্বর ভোর ৫টার দিকে র্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানাধীন মৌলারপাড় এলাকায় অভিযান পরিচালনা করে ৯৫ বোতল বিদেশী মদ উদ্ধার করে। এসময় পেশাদার ফয়সাল (২২) নামে পেশাদার এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক ফয়সাল উপজেলার মৌলারপাড় এলাকার চাঁন মিয়ার ছেলে।
সকাল সাড়ে ৬টায় অপর আরেকটি অভিযানে সুনামগঞ্জ সদর উপজেলার ধারারগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৮৩১ বোতল বিদেশী মদসহ রবিউল আলম রণি (৩১) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক মাদক ব্যবসায়ী গোপালগঞ্জ জেলার মোকছেদপুর থানার পাইকদিয়া এলাকার মোসলেম উদ্দিনের ছেলে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র্যাব।
Related News
জগন্নাথপুরে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শামসুদ্দিন সাদ্দামRead More
তাহিরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখার প্রধান দরজায় পেট্রল ঢেলে আগুন দিয়েছেRead More



Comments are Closed