Main Menu

জগন্নাথপুরে বিষপানের ৫দিন পর যুবকের মৃত্যু

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বিষপানের পাঁচ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সুনামগঞ্জের জগন্নাথপুরের এক যুবক।

বিষপানে নিহত আখলাকুর রহমান উপজেলার মিরপুর ইউনিয়নে শ্রীরামসি গ্রামের মৃত এখলাছুর রহমানের ছেলে।

তিনি গত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিষপানে গুরুত্বর অসুস্থ হয়েছিলেন।

Manual1 Ad Code

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

Manual8 Ad Code

বিষয়টি নিশ্চিত করে মিরপুর ইউনিয়ন পরিষদের সদস্য হাসনা হেনা বলেন, গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় আখলাকুর রহমান হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তিনি মারা যান।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code