একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ধাপ তথা শেষ ধাপের আবেদন আজ বুধবার (২০ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে। শিক্ষার্থীরা সকাল ৮টা থেকে নির্ধারিত ওয়েবসাইটে (http://xiclassadmission.gov.bd) ঢুকে আবেদন করতে পারবেন।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত ১১টা পর্যন্ত আবেদন করা যাবে। এ ধাপের ফল প্রকাশ করা হবে ২৩ সেপ্টেম্বর।
আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপের নির্বাচন নিশ্চায়নের সুযোগ দেয়া হবে আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর। এরপর সময়সীমা না বাড়ানো হলে আর কারও আবেদন এবং কলেজে ভর্তির সুযোগ থাকবে না।
একাদশ শ্রেণিতে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ভর্তি শুরু হয়, চলবে ৫ অক্টোবর পর্যন্ত। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর থেকে। এ বছর সর্বোচ্চ ভর্তি ফি ৮ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
Related News
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকসহ ৯ জনের পদত্যাগ
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামেরRead More
হার্ভার্ডে পড়ার সুযোগ পেলেন চুনারুঘাটের দীপ্তিতা দাশ
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কৃতী শিক্ষার্থী দীপ্তিতা দাশ যুক্তরাষ্ট্রের বিশ্বেরRead More



Comments are Closed