Main Menu

বাবা আমি দুঃখিত—লিখে নিখোঁজ ব্রিটিশ বাংলাদেশি কিশোর

Manual8 Ad Code

প্রবাস ডেস্ক: বাবা আমি দুঃখিত, আমাকে যেতে হবে—এই নোট লিখে বাড়ি থেকে নিখোঁজ হয়েছে ১৫ বছর বয়সী ব্রিটিশ বাংলাদেশি কিশোর মোহাম্মদ হামজা আলী।

লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনের বাসিন্দা হামজা গত ১৪ সেপ্টেম্বর বো স্কুল থেকে বাসায় ফিরে তার ফোনের চার্জার ও সামান্য কিছু কাপড়চোপড় নিয়ে বের হয়ে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে তার পরিবার।

Manual8 Ad Code

সর্বশেষ ওইদিন সকাল ৮:১৫ মিনিটে বো স্কুলের সিসিটিভি ক্যামেরায় তাকে দেখা গিয়েছিল। এর পর থেকে তার ফোনও বন্ধ রয়েছে।

Manual1 Ad Code

তার স্কুলের ব্লেজারে একটি নোট পাওয়া গেছে যাতে লেখা ছিল যে সে সমস্যায় আছে এবং তাকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে হবে। তার ফোন বন্ধ এবং আমরা তাকে খুঁজে পাচ্ছি না, তারপর থেকে কেউ তাকে শুনেনি বা দেখেনি।

বাড়ি ছাড়ার সময় হামজা একটি লম্বা নীল নৌবাহিনীর কোট পরেছে বলে জানিয়েছে তার পরিবার। ইতোমধ্যে পুলিশকেও অবিহিত করা হয়েছে।

Manual1 Ad Code

হামজার এই রহস্যজনক নিখোঁজ হওয়াতে কমিউনিটিতে একধরনের আতংক কাজ করছে। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নাকি উগ্রবাদজনিত কোন কারণে বাড়ি ছেড়েছে হামজা এ নিয়েই চলছে আলোচনা।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code