ছাতকে তিন ব্যবসায়ীকে ছুরিকাঘাত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলায় তিন ব্যবসায়ীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ছাতক মধ্যবাজারে পানসুপারির আড়তদার অধির মালাকার, দোকানের ম্যানাজার সঞ্জিত দাস ও জাহিদ আহমেদ দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন। এসময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারিভাবে তাদের ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানূর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।
পূর্ব শত্রুতা বা ব্যবসায়িক দ্বন্দের কারণে ছুরিকাঘাত করা হতে পারে। জড়িতদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Related News
ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার
আনোয়ার হোসেন রনি ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজারে অভিযান চালিয়ে ১৩০ পিসRead More
ফেসবুকে পোস্টের পর শাল্লায় যুবকের রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় প্লাবন সরকার (২৪) এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে রহস্যেরRead More



Comments are Closed